
Axim CV 250 mg+62.5 mg
Axim CV 250 mg+62.5 mg
৪.৫ (০ রিভিউ)
৳৩৫
- ব্র্যান্ড
- Aristopharma Ltd.
- জেনেরিক
- Cefuroxime Axetil + Clavulanic Acid
- ধরন
- ট্যাবলেট
- প্যাক সাইজ
- 2 x 7
- মাত্রা
- 250 mg+62.5 mg
- থেরাপিউটিক ক্লাস
- Second generation cephalosporins
উপলব্ধ মাত্রা ও ধরন
১
ঢাকায় ২ ঘণ্টায়
১০০% অরিজিনাল
সহজ রিটার্ন
ঔষধের তথ্য
Axim CV 250 mg+62.5 mg — Cefuroxime Axetil + Clavulanic Acid উপাদানসমৃদ্ধ ট্যাবলেট। প্রস্তুতকারক: Aristopharma Ltd.।
- সংবেদনশীল ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় এটি নির্দেশিত।
- স্ট্রেপটোকক্কাস পায়োজেনস-এর দ্বারা সৃষ্ট ফ্যারিংজাইটিস/টনসিলাইটিস।
- স্ট্রেপটোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, মোরাক্সেলা ক্যাটারালিস (বিটা-ল্যাকটামেজ উৎপাদনকারী প্রজাতিসমূহ) অথবা স্ট্রেপটোকক্কাস পায়োজেনস দ্বারা সৃষ্ট একিউট ব্যাকটেরিয়াল ওটাইটিস মিডিয়া।
- স্ট্রেপটোকক্কাস নিউমোনি অথবা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, (বিটা-ল্যাকটামেজ উৎপাদন করে না এমন প্রজাতিসমূহ) দ্বারা সৃষ্ট একিউট ব্যাকটেরিয়াল ম্যাক্সিলারী সাইনুসাইটিস।
- শ্বসনতন্ত্রের নিম্নাংশের সংক্রমণ নিউমোনিয়াসহঃ স্ট্রেপটোকক্কাস নিউমোনি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি (বিটা ল্যাকটামেজ উৎপন্নকারী প্রজাতিসমূহ), ক্লেবসিয়েলা প্রজাতি, স্টেফাইলোকক্কাস অরিয়াস (পেনিসিলিনেজ এবং নন-পেনিসিলিনেজ উৎপাদনকারী প্রজাতিসমূহ), স্ট্রেপটোকক্কাস পায়োজেনস, ই.কোলাই দ্বারা সৃষ্ট সংক্রমণে।
- স্ট্রেপটোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি অথবা হিমোফিলাস প্যারাইনফ্লুয়েঞ্জি (বিটা-ল্যাকটামেজ নেগেটিভ স্ট্রেইনস্) দ্বারা সৃষ্ট ক্রণিক ব্রংকাইটিস-এর একিউট ব্যাকটেরিয়াল এক্সাসারবেশন এবং মাধ্যমিক একিউট ব্রংকাইটিস-এর ব্যাকটেরিয়াল সংক্রমণ।
- স্টেফাইলোকক্কাস অরিয়াস (বিটা-ল্যাকটামেজ উৎপাদনকারী প্রজাতিসমূহ) অথবা স্ট্রেপটোকক্কাস পায়োজেনস দ্বারা সৃষ্ট ত্বকের এবং ত্বকীয় অজটিল সংক্রমণ।
- ই.কোলাই অথবা ক্লেবসিয়েলা নিউমোনি দ্বারা সৃষ্ট মূত্রনালীর অজটিল সংক্রমণ।
- অস্থি এবং অস্থিসন্ধির সংক্রমণঃ স্টেফাইলোকক্কাস অরিয়াস (পেনিসিলিনেজ এবং নন-পেনিসিলিনেজ উৎপাদনকারী প্রজাতিসমূহ) দ্বারা সৃষ্ট সংক্রমণে।
- পেনিসিলিনেজ এবং নন-পেনিসিলিনেজ উৎপাদনকারী নিসেরিয়া গনোরিয়া স্ট্রেইনস্-এর দ্বারা সৃষ্ট অজটিল গনোরিয়া।
- বরেলিয়া বার্গডোরফেরি দ্বারা সৃষ্ট লাইম রোগের প্রারম্ভিক অবস্থা (ইরাইথেমা মাইগ্রেনস)।
- সেপটিসেমিয়াঃ স্ট্যাফাইলোকক্কাস্ অরিয়াস, স্ট্রেপটোকক্কাস নিউমোনি, ই.কোলাই, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি (এম্পিসিলিন প্রতিরোধী প্রজাতি সহ) এবং ক্লেবসিয়েলা প্রজাতি দ্বারা সৃষ্ট সংক্রমণে।
- মেনিনজাইটিসঃ স্ট্রেপটোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি (এম্পিসিলিন প্রতিরোধী প্রজাতি সহ), নেসেরিয়া মেনিনজাইটিডিস এবং স্ট্রেপটোকক্কাস অরিয়াস (পেনিসিলিনেজ এবং নন-পেনিসিলিনেজ উৎপাদনকারী প্রজাতিসমূহ) দ্বারা সৃষ্ট সংক্রমণে।
- সুইচ থেরাপীঃ ইনজেকটেবল থেকে ওরাল।
রিভিউ ও রেটিং
রিভিউ দিতে লগইন করুন।
লোড হচ্ছে...